লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে অনিয়মিতভাবে অবস্থানরত ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দেশটির বেনগাজী থেকে সোমবার (২৫ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।

ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করছিলেন। সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় তারা লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা যায়। তাদের অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.