ঈদের বন্ধের মধ্যেও ঢাকার দুই সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংক শাখা খোলা থাকবে।
রোববার থেকে ঈদের আগের দিন আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় এসব শাখা খোলার রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।
কোরবানী ঈদকে কেন্দ্র করে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি এবং দক্ষিণ সিটি র্কপোরেশনের তত্ত্বাবধানে ১১টি পশুর হাটের বিশেষ লেনদেন সেবা মিলবে। চট্রগ্রামের বিবিরহাট ও সাগরিকা হাট, রংপুরের লালবাগ সদর, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট সংশ্লিষ্ট শাখায় বিশেষ লেনদেন সেবা পাওয়া যাবে।
সার্কুলারে বলা হয়েছে, সংযুক্ত এসব হাটে অধিক সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম এবং বিপুল পরিমাণ নগদ লেনদেন হয়। ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের লেনদেনের নিরাপত্তার বিধান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে পশুর হাট সংলগ্ন বা নিকটবর্তী ব্যাংক শাখা, উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথ ব্যবহার করে ক্রেতা ও ব্যবসায়ীরা যেন সহজে লেনদেন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। আজ রোববার থেকে ঈদের আগের দিন আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ এ সেবা দিতে হবে।
ঈদের আগে আজ স্বাভাবাবিক ব্যাংক লেনদেন শেষ হয়েছে। আগামীকাল ২৫ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে। অবশ্য ২৫ ও ২৬ মে তৈরি পোশাক সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। এ দুই দিন বিশেষ ব্যবস্থায় সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত লেনদেন হবে। খোলা থাকবে ৩টা পর্যন্ত।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.