বাংলাদেশে প্রথমবারের মতো সনি-স্মার্টের ব্যতিক্রমী মুভি ম্যারাথন অনুষ্ঠিত, বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশে প্রথমবারের মতো আয়োজিত সনি-স্মার্ট মুভি ম্যারাথন ২০২৬। শনিবার (২৩ মে) রাতে রাজধানীর উত্তরায় সনি-স্মার্ট শোরুমে অনুষ্ঠিত চূড়ান্ত পর্ব ছিল অত্যন্ত প্রাণবন্ত, যেখানে বিভিন্ন রাউন্ডের বিজয়ী আটজন প্রতিযোগী, বিচারক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সনি-স্মার্ট মুভি ম্যারাথন ২০২৬ এর আয়োজন করে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা দেশজুড়ে সনি-স্মার্ট নামে পরিচিত।

রোববার (২৪ মে) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সনি-স্মার্ট মুভি ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার ৪৩৫ জন প্রতিযোগী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে পাঁচটি রাউন্ডে মোট ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পান। তাদের মধ্য থেকে বিভিন্ন রাউন্ডে বিজয়ী আটজন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন নোয়াখালীর মাহমুদুল হক, যিনি জিতেছেন সনির লেটেস্ট ব্রাভিয়া ফাইভ সিরিজের ৬৫ ইঞ্চি ফোর কে গুগল টেলিভিশন। দ্বিতীয় স্থান অর্জনকারী নওফ শাহীন কনা পেয়েছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড সেভেন এবং তৃতীয় স্থান অর্জনকারী জাহিদুল ইসলাম পেয়েছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড ওয়ান। গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া প্রতিযোগীরা পেয়েছেন আলটিমেট ব্যাজ এবং নয়েস কেনসেলিং সমৃদ্ধ সনি হেডফোন ডব্লিউএফ সিএইচ৫২০। পাশাপাশি প্রতিটি রাউন্ডের অংশগ্রহণকারীরা পেয়েছেন সনি-স্মার্ট মুভি ম্যারাথন সুভেনির ও গিফট ভাউচার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন এবং জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, কমেডিয়ান, পডকাস্টার ও অভিনেতা রাকিন আবসারসহ সনি-স্মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী ও উদ্ভাবনী আয়োজনের জন্য সনি-স্মার্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারে বিগত পাঁচ বছর ধরে সনির সাথে তাদের যাত্রা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং দেশব্যাপী আস্থা তৈরি করেছে। তিনি বলেন, জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা ও ডিজিটাল ওয়ারেন্টি সেবা গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।

উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান বলেন, তারা শুধু পণ্য বিক্রিতে সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্যসেবা ক্যাম্প, সংগীত প্রতিযোগিতার মতো সামাজিক উদ্যোগও গ্রহণ করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বিশ্বের শতাধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে। ২০২১ সালে সনির সাথে চুক্তির পর প্রতিষ্ঠানটি বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম এবং আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.