বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্স ও ফরিদপুরগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, শংকরপাশা এলাকায় ফরিদপুরগামী বিআরটিসি বাস ও ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুজন নারী ও তিন জন পুরুষ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.