কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক সড়কের খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এসময় একই দিক থেকে যাওয়া বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.