সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আজ (১৭ মে) দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব। খবর খালিজ টাইমসের।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। সংস্থাটি ঘোষণা করেছে, আগামীকাল সোমবার জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে।

ওমান জিলহজ মাস গণনা শুরু ও ঈদুল আজহার তারিখ নিশ্চিত করেছে। দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে ইন্দোনেশিয়া জিলহজ মাস গণনা শুরু ও ঈদুল আজহার তারিখ নিশ্চিত করেছে। দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

এ ছাড়া মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

তিউনিসিয়া ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ তিউনিসিয়া। দেশটি শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ঘোষণা করেছিল।

এদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ১৮ মে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। দেশটি চাঁদ দেখার পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে থাকে।

অন্যদিকে, ব্রুনাইয়ে আজ (১৭ মে) নতুন চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ১৮ মে জিলহজ মাস শেষ হচ্ছে। আর মঙ্গলবার (১৯ মে) জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে হবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.