পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচদিন দেশের তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে ১২০ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, রোববার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পরদিন ১৮ মে সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সাথে দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন দেখা যাবে না। এদিন ভারি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের কোথাও কোথাও। বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।

বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর পরেই আস্তে আস্তে সারাদেশের বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.