ঈদ কেনাকাটায় ৮ হাজার টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক বিকাশ পেমেন্টে

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার কেনাকাটাকে আনন্দময় ও সাশ্রয়ী করতে আকর্ষণীয় সব ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি থেকে শুরু করে খাবার অর্ডার, টিকেট কাটা, হোটেল বুকিং-এ বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে ৮,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। অফারগুলো উপভোগ করা যাবে ৩১ মে পর্যন্ত।

রোববার (১৭ মে) বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সবগুলো অফার দেখে নেয়া যাবে এই লিংকে – ঈদুল আজহা শপিং ক্যাম্পেইন।

এবার দেখে নেয়া যাক উল্লেখযোগ্য অফারগুলো –

বাজারসদাই: ঈদের রান্নাবান্নায় প্রয়োজনীয় গ্রোসারি কেনাকাটায় নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ডিসকাউন্ট অথবা ক্যাশব্যাক। আগোরা, ইউনিমার্ট, মিনা বাজার, ডেইলি শপিং সহ শীর্ষস্থানীয় সুপারস্টোরগুলোর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকেও পণ্য কেনাকাটায় মিলছে এই অফার।

লাইফস্টাইল ব্র্যান্ড: ঈদের খুশিতে নতুন পোশাক বা পছন্দের লাইফস্টাইল পণ্য কেনাকাটা এখন আরও আনন্দময়। নামী সব ব্র্যান্ডের আউটলেট থেকে পণ্য কিনে বিকাশ পেমেন্টের সময় নির্দিষ্ট কোড ব্যবহার করলেই গ্রাহকরা পাচ্ছেন নানা অংকের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। অফারগুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে – লাইফস্টাইল অফারসমূহ।

ঘরের সাজসজ্জা ও ইলেকট্রনিকস: উৎসবের আমেজে ঘর সাজাতে নতুন ফার্নিচার, হোম ডেকোর কিংবা প্রয়োজনীয় ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায় বিকাশ পেমেন্টে থাকছে ক্যাশব্যাক, যা গ্রাহকদের ঈদের আনন্দকে করবে আরও বর্ণিল।

টিকেটিং এবং হোটেল বুকিং: ঈদের ছুটিতে বাড়ি ফেরা কিংবা পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দ আরও বাড়িয়ে দিতে পারে বিকাশ পেমেন্ট। নির্দিষ্ট কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে বাস, ট্রেন ও ফ্লাইট টিকিট কাটায় এবং হোটেল বুকিংয়ে থাকছে নানা অফার।

এছাড়াও বিভিন্ন অনলাইন শপ থেকে কেনাকাটায় কিংবা রেস্টুরেন্টে খাবার অর্ডারেও মিলছে নানা অংকের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.