পথশিশুদের সুরক্ষায় কেন আইন নয়, সরকারকে হাইকোর্ট

পথশিশুদের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতাকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার মানবাধিকার সংস্থা ‘ইকুইটাস ফাউন্ডেশনে’র করা একটি জনস্বার্থমূলক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

শুনানিতে ইকুইটাস ফাউন্ডেশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিশাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহীন শাহনেওয়াজ ও এস এম জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান।

পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় বিধিমালা, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার কারণ দর্শাতেও বলেছেন আদালত।

রুলে হাইকোর্ট আরও জানতে চেয়েছেন- পথশিশুদের প্রকৃত অবস্থা নির্ণয়ে কেন তদন্ত ও দেশব্যাপী জরিপ পরিচালনার নির্দেশ দেওয়া হবে না; এবং তাদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি, নির্যাতন, অবহেলা ও শোষণ প্রতিরোধে কঠোর তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.