মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদক থেকে সন্তানদের রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহরে অনেক বড় বড় ভবন নির্মাণ হলেও শিশুদের খেলাধুলার জন্য পর্যাপ্ত খোলা জায়গা নেই। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি তারা বিভিন্ন নেতিবাচক কর্মকা-ের দিকেও ঝুঁকে পড়ছে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। একটি প্রজন্ম নেশার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাদের সঠিক পথে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে হবে। তাহলেই দেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.