‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট গভর্ন্যান্স) রুলস, ২০২৬’-এর খসড়ার ওপর সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খসড়াটি ইতোমধ্যে বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিএসইসি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে।
‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (করপোরেট গভর্ন্যান্স) রুলস, ২০২৬’-এর খসড়া ডাউনলোডের ওয়েবলিংক:
বিএসইসি খসড়া করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬
মতামত, পরামর্শ বা আপত্তি প্রেরণের ঠিকানা:
চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
সিকিউরিটিজ কমিশন ভবন
শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা
ঢাকা-১২০৭
ইমেইল: chairman@sec.gov.bd
প্রতিলিপি: farzana.yeasmin@sec.gov.bd
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.