শিক্ষা ও খেলাধুলায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের নতুন উদ্যোগ

মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে চালু করেছে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক চ্যালেঞ্জ। উদ্যোগটির লক্ষ্য হলো শিক্ষা ও খেলাধুলায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলা।

বৃহস্পতিবার (১৪ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ ফুটবল জাগলিংয়ের একটি ছোট ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্সে প্রকাশ করতে পারবেন। পোস্ট করার সময় #ফুটওয়ার্কফরফিউচার্স হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।

যোগ্য প্রতিটি ভিডিও জমা পড়ার জন্য মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে। সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত এই অনুদান দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করে।

এই নতুন উদ্যোগটি মেটলাইফ ফাউন্ডেশনের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। ফাউন্ডেশনটি ইতিমধ্যে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৯ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে, যা শিক্ষা ও ক্রীড়াভিত্তিক নানা কর্মসূচি এগিয়ে নিতে সহায়তা করছে।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘ফুটবল মানুষের মধ্যে সংযোগ তৈরি করে, আর শিক্ষার সঙ্গে যুক্ত হলে এটি নতুন সুযোগ তৈরির শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। ফুটওয়ার্ক ফর ফিউচার্সের মাধ্যমে আমরা চাই, বাংলাদেশসহ বিশ্বের মানুষ সহজে ও আনন্দের সঙ্গে একটি অর্থবহ বৈশ্বিক উদ্যোগে অংশ নিতে পারেন।’

এই চ্যালেঞ্জে অংশ নিতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নেই। যে কেউ নিজের মতো করে ফুটবল জাগলিং করার চেষ্টা করে ভিডিও শেয়ার করতে পারেন।

কর্মসূচিটি চলবে ১২ মে থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত, অথবা নির্ধারিত অনুদানের লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত।

ভিডিও জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ম ও প্রচারণার শর্তাবলি মেনে চলতে হবে। অনুদানের জন্য বিবেচিত হতে হলে ভিডিওতে একজন ব্যক্তিকে নিরাপদভাবে ফুটবল জাগলিং বা জাগলিংয়ের চেষ্টা করতে দেখা যেতে হবে। নির্ধারিত মানদণ্ড পূরণ না করলে গ্লোবাল সিটিজেন যে কোনো ভিডিও বাতিল করার অধিকার সংরক্ষণ করে। অংশগ্রহণের বিস্তারিত জানতে ফুটওয়ার্ক ফর ফিউচার্সের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.