লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাইনপুকুর সিরামিক্স পিএলসি। কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি, ভিএফএস থ্রেড ডাইং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস, বিবিএস ক্যাবলস পিএলসি এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.