যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানি আইনপ্রণেতা কামরান ঘাজানফারি। তিনি বলেছেন, তাদের দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপ দখল করতে পারে মার্কিনি ও ইসরায়েলি সেনারা। এ লক্ষ্যে ইরানের দক্ষিণাঞ্চলের দিকে বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে তারা।
গতকাল বুধবার (১৩ মে) কামরান ঘাজানফারি রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমকে বলেন, “প্রমাণ ও বিভিন্ন ইঙ্গিত দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তারা সম্ভবত আমাদের দক্ষিণাঞ্চলের কিছু দ্বীপ দখলের পরিকল্পনা করছে। সেখানে তারা বহু সেনা ও সরঞ্জাম নিয়ে এসেছে।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। এ সময় ইরানও পাল্টা হামলা চালায়। তারা ইসরায়েলে হামলার পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকেও টার্গেট করে।
এরপর পাকিস্তান-এর মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান প্রথমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। ২২ এপ্রিল যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার কথা থাকলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এটির মেয়াদ বাড়ান। যা এখন পর্যন্ত চলছে।
যুদ্ধবিরতির মধ্যে দুই দেশ আলোচনা করলেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এতে করে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কা প্রথম থেকেই রয়ে গেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.