শামীম ওসমানসহ ১২ আসামির বিচার শুরুর আদেশ

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১০ জুন দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

আদালতে এই মামলায় ১৯ জুলাই শিক্ষার্থী পারভেজ, ছয় বছরের শিশু রিয়াসহ মোট ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। এসব অভিযোগ প্রমাণের জন্য প্রসিকিউশন ট্রাইব্যুনালে ১৮টি ভিডিও ক্লিপ, অডিও, প্রায় ৩০০ পৃষ্ঠার দালিলিক নথি এবং ৬১ জন চাক্ষুষ সাক্ষীর তালিকাও জমা দিয়েছে। গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

এদিকে, চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।পলাতক হাছান মাহমুদসহ ১৭ জনের আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.