‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬’ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালের সহযোগিতায় সম্প্রতি এবারের প্রতিপাদ্য – “হিডেন নো মোর: ফাইন্ডিং দ্য আনডায়াগনোসড। সাপোর্টিং দ্য আনসিন।” উদযাপন করেছে।
বুধবার (১৩ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দিবসটি পালনের অংশ হিসেবে ব্যাংকের কর্পোরেট হেড অফিসে, এমটিবি ফাউন্ডেশন কর্তৃক একটি রক্তদান কর্মসূচি আয়োজিত হয় যেখানে উল্লেখযোগ্য সংখ্যক এমটিবিয়ান অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে। এমটিবিয়ানদের কাছ থেকে সংগৃহিত রক্ত বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে চিকিৎসাধীন থ্যালাসেমিয়া রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে। একই সাথে, সকল এমটিবিয়ানদের মধ্যে থ্যালাসেমিয়া প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং এর চিকিৎসা সম্পর্কে কার্যকর ধারণা সৃষ্টির প্রয়াসে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়।
‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত রক্তদান কর্মসূচি ও সচেতনতামূলক সেশনের উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ডাঃ এম এ মতিন, উপদেষ্টা সৈয়দ দিদার বখত্ এবং নির্বাহী পরিচালক ডাঃ এ কে এম একরামুল হোসেন স্বপন উপস্থিত ছিলেন। এছাড়াও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় রেইস উদ্দীন আহমাদ ও উসমান রাশেদ মঈন, গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের ডিভিশনাল হেড শাফায়াত উল্লাহ, গ্রুপ হিউম্যান রিসোর্স ডিভিশনের চিফ পিপল অফিসার মাসুদ মুশফিক জামান, এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.