স্পিডবোটের ভাড়া বাড়লো

স্পিডবোটে যাত্রী পরিবহণের জন্য কিলোমিটার প্রতি এবং নৌ-রুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (১২ মে) নৌপরিবহণ মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী স্পিডবোটে যাত্রী পরিবহণের জন্য কিলোমিটার প্রতি এবং নৌ রুটভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হলো।

শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৫ টাকা করে, পরের ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার আট টাকা ৬৪ পয়সা করে পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ১৭ টাকা করে এবং অবশিষ্ট দূরত্ব প্রতি কিলোমিটার ১৫ টাকা করে পুনর্নির্ধারণ করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.