উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন ডব্লিউডব্লিউএম-এটিটি৮০ ও ডব্লিউডব্লিউএম-এটিটি৯০। এআই ফিচারের এই মডেলটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের দেবে আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।
নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচার সমৃদ্ধ ডব্লিউডব্লিউএম-এএফবি৮০ ও ডব্লিউডব্লিউএম-এএফবি৯০ মডেল, ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচার সমৃদ্ধ ডব্লিউডব্লিউএম-এএফডি৮০ মডেল এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো ডব্লিউডব্লিউএম-এএফসি১২এম।
নতুন মডেলগুলোর মধ্যে ডব্লিউডব্লিউএম-এএফডি৮০ এবং ডব্লিউডব্লিউএম-এএফসি১২এম মডেলের ওয়াশিং মেশিনে রয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর। যা একই সাথে বিদ্যুৎ সাশ্রয় করে এবং কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উন্মোচন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিএমও জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে নতুন এই ওয়াশিং মেশিনগুলো দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন, প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা ওয়াশিং মেশিনে নিত্য নতুন অত্যাধুনিক ফিচার যোগ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। এসব কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে। শুধু তাই নয়; ওয়াশিং মেশিনসহ ওয়ালটন তৈরি পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।
ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি দৃষ্টিনন্দন নতুন মডেলের ওয়াশিং মেশিনগুলোতে রয়েছে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ও বিএলডিসি মোটর, যা কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া নির্দিষ্ট মডেলে সংযোজন করা হয়েছে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি, যার মাধ্যমে একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা মিলবে। ফলে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত, সহজ ও সময়সাশ্রয়ী লন্ড্রি সল্যুশন।
অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদর দপ্তরে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। সেখানে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি অটোমেটিক টাইপের ৩০টি মডেলেরও বেশি ওয়াশিং মেশিন উৎপাদন করা হচ্ছে। এছাড়াও ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে ওয়ালটন। ওয়ালটন ওয়াশিং মেশিনে একাধিক ভিন্ন ধরনের ঘূর্ণন কৌশল কাপড়কে কোনো ক্ষতি ছাড়াই ওয়াশ করে। রয়েছে টাচ-স্ক্রিন প্যানেল এবং স্টেইনলেস স্টিল ব্যবহার করায় ওয়ালটনের ওয়াশিং মেশিন হয় অনেক দীর্ঘস্থায়ী।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.