সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২ পয়সা বা ৫ দশমিক ৬১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, মীর আক্তার হোসেন, কুইন সাউথ টেক্সটাইল মিলস, রানার অটোমোবাইলস, জেএমআই সিরিঞ্জ তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.