নেত্রকোণায় শিশু ধর্ষণ: অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোণার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানউল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বুধবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার দুপুরে ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনের পর আসামিকে নেত্রকোণা জেলা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.