সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়েকে হুইলচেয়ার হস্তান্তর করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে হুইলচেয়ারগুলো বিমানবন্দর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট স্টেশনের জন্য বিতরণ করা হয়।
মঙ্গলবার (৫ মে) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মেঘনা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ছাদেকুর রহমান আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জনাব এ. বি. এম কামরুজ্জামানের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জনাব এস. এম. আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এবং স্টেশন মাস্টারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেঘনা ব্যাংকের পক্ষ থেকে যাত্রীসাধারণের কল্যাণে এ ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ ভবিষ্যতেও বাস্তবায়ন করা হবে এবং অব্যাহত থাকবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.