ডিএসই ও মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক শিল্পগোষ্ঠী, যা মূলত নিট এবং ফ্লিস পোশাক তৈরির জন্য পরিচিত। মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অফিস নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ সোমবার (৪ মে) নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর কার্যালয়ে ডিএসই ও মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি ভাড়া বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এহসান আব্দুল্লাহ, প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ার সাদাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিএসই টাওয়ারে মিতালি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ–এর অফিস স্থানান্তর দেশের পুঁজিবাজার-সংশ্লিষ্ট গ্রুপ অব কোম্পানিজগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং নেটওয়ার্কিং আরও জোরদার করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.