দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পনিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১১ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিডের দর বেড়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনডেক্স এগ্রো, হক্কানি পাল্প, ফার কেমিক্যাল, এনসিসি ব্যাংক, মুন্নু সিরামিকস, আমান ফিড এবং ইস্টার্ণ ক্যাবলস।

 

 

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.