পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক কয়েকটি রাউন্ডের পর বিজেপি ১৮৮টি আসনে এগিয়ে এবং তৃণমূল এগিয়ে রয়েছে ৯৮টি আসনে। দিনের শেষে ছবি কেমন হয়, সেদিকে সকলের নজর রয়েছে।
ইতিমধ্যে বিজেপি কার্যালয়ে উৎসবের মেজাজ দেখা গিয়েছে। বিবিসি সংবাদদাতা ইশাদ্রিতা লাহিড়ী জানিয়েছেন, একদিকে যেমন মিষ্টি রয়েছে, তেমনই ঝালমুড়িতেও মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।
বিরোধীরা অবশ্য তাকে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তার জবাবও অবশ্য দিয়েছিলেন মোদী। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।
প্রসঙ্গত, এই নির্বাচনী প্রচারের সময় এখানেই ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর চর্চাও হয়েছিল। বিরোধীরাও তখন বিজেপি ও মোদীকে কটাক্ষ করতে ছাড়েনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.