সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি বা এনসিসি ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে ব্যাংকটির ৩৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ৩৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স, বিডিথাই ফুড, মীর আখতার, ইবিএল, একমি এবং যমুনা ব্যাংক।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.