বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ বিদায়ী সপ্তাহে (২৬ এপ্রিল – ৩০ এপ্রিল) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় উঠে এসেছে এই তথ্য।

সপ্তাহজুড়ে সিটি ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে ৩৯ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোট বাজার লেনদেনের ৪ দশমিক ২০ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬০ লাখ টাকার, যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৭ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ০২ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে আরও রয়েছে— লাভেলো আইসক্রিম পিএলসি-এর ২৪ কোটি ১ লাখ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড-এর ২০ কোটি ৫৩ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড-এর ১৮ কোটি ৫৩ লাখ টাকা, কেবিপিপি ওয়েভ বিল্ডিং ইন্ডাস্ট্রি লিমিটেড-এর ১৫ কোটি ৮২ লাখ টাকা, যমুনা ব্যাংক পিএলসি-এর ১৫ কোটি ৭০ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড-এর ১৪ কোটি ৬৪ লাখ টাকা এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.