বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হচ্ছে।
আগামী ১০ মে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে মনোনীত পুলিশ কর্মকর্তাদের বিপিএম ও পিপিএম পদক দেয়া হবে। পুলিশ ছাড়াও র্যাবে দায়িত্ব পালন করার একাধিক সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা পদক পাচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের পদক পরিয়ে দেয়ার কথা রয়েছে। পুলিশ সপ্তাহ শুরুর আগে আমাগী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তি এমন তথ্য জানানো হয়।
বিপিএম ও পিপিএম পদক পাচ্ছে যারা—
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি রেজাউল করিম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মীর আশরাফ আলী, শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ), ডিএমপি, আবদুল কুদ্দুছ চৌধুরী, কমিশনার, এসএমপি, মো. আশিক সাঈদ, ডিআইজি (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট), পুলিশ সদর দপ্তর, তাপতুন নাসরীন, ডিআইজি, পুলিশ সদর দপ্তর, মোহাম্মদ আবদুল মাবুদ, ডিআইজি (অপারেশন্স-পূর্ব), হাইওয়ে পুলিশ সদর দপ্তর, মোহাম্মদ ফয়েজুল কবির, ডিআইজি, বিশেষ শাখা, মু. মাহবুবুর রশীদ, ডিআইজি, বিশেষ শাখা (এসবি), মোহাম্মদ শামসুল হক, ডিআইজি, সিআইডি, মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), ডিএমপি, কর্নেল ইফতেখার আহমেদ, এডিজি (অপস), র্যাব সদর দপ্তর, ফারুক হোসেন, যুগ্ম-কমিশনার (ক্রাইম), ডিএমপি, শাহাজাদা মো. আসাদুজ্জামান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স), পুলিশ সদর দপ্তর, মো. আতিকুর রহমান মিয়া, অ্যাডিশনাল ডিআইজি, র্যাব-১২, মো. খালিদুল হক হাওলাদার, অতিরিক্ত ডিআইজি, র্যাব-২, লে. কর্নেল মো. জয়নুল আবেদীন, ইন্টেলিজেন্স উইং, র্যাব সদর দপ্তর, উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং, র্যাব সদর দপ্তর, মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর, মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল, আব্দুল্লাহ আল-মাহমুদ,পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম, মো. শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর, মো. আবদুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নরসিংদী, মো. রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ, মো. হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ, শচীন চাকমা, পুলিশ সুপার, পিবিআই, ব্রাহ্মণবাড়িয়া, রওনক জাহান, পুলিশ সুপার, শরিয়তপুর, এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার, হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, উপ-কমিশনার (ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর), ডিএমপি, মো. মোস্তাক সরকার, উপকমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ), ডিএমপি, মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, উপকমিশনার (প্রসিকিউশন বিভাগ), ডিএমপি, মোহাম্মদ হারুন অর রশিদ, উপকমিশনার (মতিঝিল বিভাগ), ডিএমপি, মো. ইবনে মিজান, উপকমিশনার (তেজগাঁও বিভাগ), ডিএমপি; মির্জা তারেক আহমেদ বেগ, উপকমিশনার (গোয়েন্দা উত্তরা বিভাগ), ডিএমপি, মেজর আসিফ আল-রাজেক, র্যাব-৯, মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), দিনাজপুর, আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (পিআইও), পুলিশ সদর দপ্তর, মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বরগুনা, মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কিশোরগঞ্জ, আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), যশোর; মোহাম্মদ আমিনুল হক বাপ্পী, অতিরিক্ত উপকমিশনার (ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর), ডিএমপি; মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (পার্সোনেল ম্যানেজমেন্ট-১), পুলিশ সদর দপ্তর; মোঃ আতিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি), পুলিশ সদর দপ্তর; মোঃ আহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল), ঢাকা; জিসানুল হক, অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি জোন), ডিএমপি; অনিতা রানী সূত্রধর, অতিরিক্ত পুলিশ সুপার, ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকা; কাজী মো. তারেক আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল), চট্টগ্রাম; সাদ্দাম হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (উত্তরা জোন), ডিএমপি; চৌধুরী মো. তানভীর, সহকারী পুলিশ কমিশনার, এলআইসি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ; মো. মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার, ইন্টেলিজেন্স উইং, র্যাব সদর দপ্তর, ঢাকা; মো. আসলাম সাগর, সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর ট্রাফিক জোন), ডিএমপি; জাবীর হসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর; মাহমুদ আলম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ট্রাফিক বিভাগ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, মোস্তাক আহম্মদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত), হাটহাজারী মডেল থানা, মোহাম্মদ শামসুল হাবিব, অফিসার ইনচার্জ (জালালাবাদ থানা), সিলেট মেট্রোপলিটন পুলিশ, মো. জেহাদ হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), গোয়েন্দা-গুলশান বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মোহাম্মদ সাহিদুর রহমান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), এন্টি টেররিজম ইউনিট, ঢাকা, মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পিআইও, পুলিশ সদর দপ্তর, কামরুল হাসান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), আরওআই, স্পেশাল ব্রাঞ্চ, মেজবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অফিসার ইনচার্জ (মোহাম্মদপুর থানা), তেজগাঁও বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মো. সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), এলআইসি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সদর দপ্তর, মো. জাহেদুল কবির, অফিসার ইনচার্জ (বায়েজিদ বোস্তামী থানা), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), মতিঝিল ট্রাফিক জোন, ট্রাফিক মতিঝিল বিভাগ, ডিএমপি, গোলাম ফারুক, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অফিসার ইনচার্জ, কামরাঙ্গীরচর থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মনিরুল ইসলাম ভূইয়া, অফিসার ইনচার্জ (রামু থানা), মোঃ বাবুল আজাদ, অফিসার ইনচার্জ, চকবাজার থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, নাছির উদ্দিন রাসেল, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সিআইডি, চট্টগ্রাম মেট্রো ও জেলা, মো. রোবেল আফ্রাদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), কোতয়ালী মডেল থানা, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মফিজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী, আশরাফুল আলম, এসআই (নিরস্ত্র), রূপসা থানা, খুলনা, মো. মনজুর রহমান, এসআই (নিরস্ত্র), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ঢাকা জেলা, মো. আবুল কালাম আজাদ, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ, রূপন নাথ, এসআই (নিরস্ত্র), হাটহাজারী মডেল থানা, চট্টগ্রাম, অর্ণব বড়ুয়া, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা, মো. মাজেদুল হক, টেলিকম টেকনিশিয়ান (এসআই), পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকা, মাজহারুল হক, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, কৃষ্ণ কুমার দাস, এসআই (নিরস্ত্র), কোতয়ালী জোনাল টিম, গোয়েন্দা-লালবাগ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মো. সুমন ইসলাম, এএসআই (নিরস্ত্র), গুলশান থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মোহাম্মদ সাইদুর রহমান, এসআই (নিরস্ত্র), এলআইসি শাখা, পুলিশ সদর দপ্তর, মো. ইব্রাহীম মিয়া, এসআই (নিরস্ত্র), র্যাব-১১, অসিত কুমার বসাক, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, পাবনা, গোলাম মূর্তজা, এসআই (নিরস্ত্র), বোম ডিসপোজাল টিম, স্পেশাল এ্যাকশন গ্রুপ, সিটিটিসি, ডিএমপি, এস এম মেহেদী হাসান, এসআই (নিরস্ত্র), টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, মো. তোয়াবুল ইসলাম খান, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ, ফজলে রাব্বী কায়সার, এসআই (নিরস্ত্র), ডিবি-উত্তর বিভাগ, সিএমপি, মোঃ নাভিদ ইমতিয়াজ, সার্জেন্ট, ডিজিটাল ফরেনসিক ল্যাব, এলআইসি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার্স, ঢাকা, মো. রফিক, এসআই (নিরস্ত্র), ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ, রতন মিয়া, এসআই (নিরস্ত্র), পিবিআই যশোর জেলা, রেজোয়ান, এসআই (নিরস্ত্র), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, খুলনা জেলা, মো. রিয়াজ উদ্দিন রনি, এসআই (নিরস্ত্র), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, নারায়নগঞ্জ জেলা, আজিজুল হাকিম, (নিরস্ত্র), ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টেকনাফ, মোহা. সিফাত রেজা, এসআই (নিরস্ত্র), বাঘা থানা, রাজশাহী, মোহাম্মদ তানভীর তুষার, উপপুলিশ পরিদর্শক (নিরস্ত্র), গোয়েন্দা (ওয়ারী) বিভাগ, ডিএমপি, মো. কামাল উদ্দিন, সার্জেন্ট, ট্রাফিক-গুলশান জোন, ট্রাফিক-গুলশান বিভাগ, সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ, তুহিনা নাসরিন, এএসআই (নিরস্ত্র), সিটিএসবি, ঢাকা, মো. ইকলাচুর রহমান, এএসআই (নিরস্ত্র), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (গোয়েন্দা বিভাগ), ঝিনাইদহ, কনস্টেবল মো. রিমন হোসেন, উপকমিশনারের কার্যালয়, রমনা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কনস্টেবল মো. শাহ আলম, যাত্রাবাড়ী থানা, ডিএমপি, কনস্টেবল বাদশা ফাহাদ, এলআইসি শাখা, পুলিশ সদর দপ্তর, কনস্টেবল দিলোয়ার মিয়া, পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া, কনস্টেবল মো. শিহাব উদ্দিন, ডিবি সাইবার এন্ড স্পেশাল ফ্রাইম দক্ষিন বিভাগ, ডিএমপি এবং কনস্টেবল আরিফুল আহম্মদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম এবং কনস্টেবল মো. মেরাজুল ইসলাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.