কুয়েত থেকে ফিরতে সৌদি যেতে হবে না

কুয়েত সরকার নিজেদের আকাশসীমা খুলে দেওয়ায় এখন কুয়েত থেকে ফিরতে আর সৌদি আরব হয়ে যেতে হবে না বলে জানিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তাই সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দূতাবাস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য জানান।

দূতাবাস জানায়, কুয়েত সরকার কর্তৃক কুয়েতের আকাশপথ পুনরায় উন্মুক্ত করা হয়েছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন্স সরাসরি কুয়েত হতে বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা কার্যক্রম শুরু করেছে।

এই অবস্থায় বর্তমানে কুয়েত থেকে সরাসরি ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আগামী ১ মে থেকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি এন্ট্রি পারমিটের ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.