পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা । আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৫৫ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৫২ পয়সা।
আগামী ২৮ জুলাই, সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জুন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.