ম্যারিকোর চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি ৫০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে একই বছরের জন্য কোম্পানিটি একাধিক দফায় মোট ১ হাজার ৫৭৫ শতাংশ (১৫৭৫%) অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে পরিশোধ করা হয়েছে। চূড়ান্ত লভ্যাংশসহ মোট ২ হাজার ৭৫ শতাংশ লভ্যাংশ দিচ্ছে ম্যারিকো।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২০৬ টাকা ৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৮৭ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ২ পয়সা।

আগামী ১৪ জুলাই, সকাল ১০টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.