ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার প্রশ্নের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাজেট বাড়িয়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন।

বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য এখন যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হতে হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম মার্কিন আইনপ্রণেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন হেগসেথ।

বুধবার শুনানিতে তার সঙ্গে অংশ নিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যান কেইন।

ইরান যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২৫০০ কোটি) মার্কিন ডলার খরচ হয়েছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।

বুধবার যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে হাজির হয়ে তিনি এই তথ্য দেন। ২৫ বিলিয়ন ডলারের সিংহভাগই যুদ্ধাস্ত্র বাবদ খরচ হয়েছে বলে জানান তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.