রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট মিনিবাসের ধাক্কার ঘটনায় চালক ওমর ফারুককে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বনানীর চেয়ারম্যানবাড়ি ফুটওভারব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই বাসচালককে হেফাজতে নেয়।
এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চালকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.