সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, মীর আক্তার হোসেন লিমিটেড, রানার অটোমোবাইলস, সায়হাম কটন মিলস, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর বেড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.