এনবিএল সিকিউরিটিজ ও সাবেক এমডি জোবায়েদ মামুনকে জরিমানা

গ্রাহকের অনুমতি ছাড়াই তার একাউন্টে শেয়ার কেনাবেচা ও সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে ব্রোকারহাউজ এনবিএল সিকিউরিটিজ ও এর দুই সাবেক কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এই জরিমানা করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের তথ্য অনুসারে, এনবিএল সিকিউরিটিজ গ্রাহকদের ক্রয়-বিক্রয় আদেশ যথাযথভাবে সংরক্ষণ করেনি এবং বিনিয়োগকারীদের অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে।

এসব অপরাধের দায়ে এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ টাকা এবং তৎকালীন প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা ও এভিপি ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদেশ জারির ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে, অন্যথায় সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.