বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএমএএএ) ২০২৬–২০২৭ মেয়াদের জন্য তাদের নতুন নির্বাচিত নির্বাহী কমিটি ঘোষণা করেছে। এই কমিটি গঠনের মাধ্যমে অ্যালামনাই সদস্যদের আস্থা ও সমর্থনের প্রতিফলন ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএমএএএ) ২০২৬–২০২৭ মেয়াদের জন্য মো: শাখাওয়াত হোসেন (১৬/ই) সভাপতি এবং মো: মাহবুবুর রহমান (২৫/ই) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন—
এম. এ. ফাসিহুর রহমান (১৯/এন) ভাইস-প্রেসিডেন্ট ১, মো: গোলাম সরওয়ার (১৯/ই) ভাইস-প্রেসিডেন্ট ২, ফয়সাল আল আসাদুজ্জামান (২৮/ই) কোষাধ্যক্ষ এবং মো: গোলাম জিলানী (৩৭/ই) সহকারী সাধারণ সম্পাদক।

এছাড়াও বিভিন্ন ব্যাচের সম্মানিত ১০ জন নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যারা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীনতম ও স্বনামধন্য বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের অ্যালামনাইরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। অনেক অ্যালামনাই সরকারি, বেসরকারি ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন এবং অফশোর ও ইনশোর উভয় ক্ষেত্রেই সিনিয়র পর্যায়ে দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত কমিটি সকল ভোটার ও অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং দেশ-বিদেশে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তারা আরও জানান, সদস্য সংখ্যা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশ মেরিন একাডেমির ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।

বিএমএএএ দীর্ঘদিন ধরে মেরিন পেশাজীবীদের মধ্যে সংযোগ স্থাপন এবং সামগ্রিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.