আঞ্চলিক পরিস্থিতি ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে ওমানের সুলতান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।
ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে দেখা করেন। সেখানে তারা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
উভয় পক্ষই পরিস্থিতি কতখানি ভালো হয়েছে সে বিষয়ে মতামত তুলে ধরেন এবং একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন। ওই অঞ্চলের জনগণের ওপর সংকটের প্রভাব কমানোর প্রয়োজনীয়তা এবং সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন তারা।
বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় মধ্যস্থতার প্রচেষ্টা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওমান যে ভূমিকা পালন করছে সেটির প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.