বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি রেমিট্যান্স। প্রবাসীদের পরিশ্রমে অর্জিত এই অর্থ যেমন পরিবারের জীবনমান উন্নত করছে, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করছে।
শনিবার (২৫ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে রেমিট্যান্সের একটি বড় অংশ অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে প্রবাহিত হওয়ায় অর্থনীতিতে এর পূর্ণ সুফল পাওয়া যাচ্ছিল না। এই বাস্তবতায় এজেন্ট ব্যাংকিং একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং।
দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের ১ হাজার ১২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সহজ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা পৌঁছে যাচ্ছে। এর ফলে প্রবাসী আয় আবারও আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে ফিরে আসছে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্তে এজেন্ট ব্যাংকিং বিস্তারের ফলে এখন ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। আগে যেখানে রেমিট্যান্স তুলতে শহরে যেতে হতো, এখন তা স্থানীয় পর্যায়েই পাওয়া যাচ্ছে। এতে সময় ও খরচ কমার পাশাপাশি আর্থিক সেবার প্রতি আস্থা বেড়েছে।
২০২৫ সালে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ৭২০ কোটি টাকা রেমিট্যান্স বিতরণ করেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। এর প্রায় ৮৫ শতাংশ সরাসরি গ্রাহকের হিসাবে জমা হয়েছে, ফলে নগদ নির্ভরতা কমে এসেছে এবং স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
রেমিট্যান্স গ্রাহকদের জন্য ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ সেবার মাধ্যমে সঞ্চয়ের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি ব্যাংকটির ‘স্বাবলম্বী’ ঋণসেবার মাধ্যমে রেমিট্যান্স সুবিধাভোগীরা সহজ শর্তে ঋণ পাচ্ছেন। ২০২৫ সালে ৪ হাজার ৫০৬ জন গ্রাহক এই সুবিধা নিয়েছেন, যার পরিমাণ ৪৯০ কোটি ৫৩ লাখ টাকা।
এই ঋণের বড় অংশই এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিতরণ হওয়ায় গ্রাহকদের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। প্রবাসী আয়ের ব্যবহারেও পরিবর্তন এসেছে— এখন শুধু ভোগ নয়, বরং ক্ষুদ্র ব্যবসা, কৃষি ও আয়বর্ধক খাতে বিনিয়োগ বাড়ছে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস প্রধান নাজমুর রহিম বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স সেবাকে সহজ ও কার্যকর করতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। উদ্ভাবনী সেবা আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে মানুষের অংশগ্রহণও বৃদ্ধি করছে।
বিশেষজ্ঞদের মতে, এজেন্ট ব্যাংকিং রেমিট্যান্স প্রবাহকে আনুষ্ঠানিক খাতে ফিরিয়ে আনছে, যা ব্যক্তি ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির যাত্রায় এজেন্ট ব্যাংকিং এখন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার নতুন দৃষ্টান্ত তৈরি করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.