মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে গ্যাস বিল সংগ্রহ চুক্তি

মেঘনা ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে গ্যাস বিল সংগ্রহের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকেরা মেঘনা ব্যাংকের সকল শাখায় খুব সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

শনিবার (২৫ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক (হিসাব বিভাগ) মো. মহিউদ্দীন মোল্লা এবং মহাব্যবস্থাপক (আইসিটি বিভাগ) প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে দেশের গ্যাস বিল পরিশোধ ব্যবস্থায় ডিজিটাল সুবিধা আরও সম্প্রসারিত হবে এবং গ্রাহক সেবা সহজতর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.