দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ এপ্রিল –২৩ এপ্রিল) লেননদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে ইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১০ শতাংশ।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ বা ৪০ পয়সা।
অন্যদিকে সপ্তাহজুড়ে ৮ দশমিক ৫১ শতাংশ দর কমার পর দরপতনের এ তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক।
এছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ব্যাগ, আইডিএলসি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফাস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিং।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.