হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর গুলি চালানোর জন্য মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই কথা জানান তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালির জলসীমায় কোনো নৌযান- সেটি যতই ছোট হোক না কেন- যদি মাইন বসাতে দেখা যায়, তবে তাদের গুলি করে ধ্বংস করে দিতে হবে।

তিনি উল্লেখ করেন যে, এই নির্দেশ বাস্তবায়নে “কোনো দ্বিধা করা যাবে না”। এছাড়া মার্কিন নৌবাহিনীর মাইন সুইপারগুলো বর্তমানে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে বলেও পোস্টে দাবি করেন ট্রাম্প।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.