ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিএমসিএমএল)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইবিএমসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব সভাপতিত্ব করেন।
ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় কোম্পানির পরিচালক এস. এম. আবদুল হামিদ, এফসিএ এবং মো. আলতাফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সাঈদ মো. নাহিদ, এফসিএস, কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন।
এসময় শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.