রাজধানীর বনানীতে ভূইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে বনানী সেতু ভবনের সামনে এই ঘটনা ঘটে।
কর্তব্যরত সার্জেন্ট আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে চলার কারণে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন (পুরুষ) নিহত হন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.