লেবাননে আরও এক ফরাসি শান্তিরক্ষীর নিহত: ম্যাক্রঁ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সদস্যদের হামলায় গুরুতর আহত হওয়ার পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, করপোরাল আনিসে জিরাদাকে গতকাল দেশে ফিরিয়ে আনা হয় এবং আজ সকালে তিনি মারা যান।

গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের মিশন ইউনিফিলে দায়িত্ব পালনের সময় আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওই হামলার জন্য হেজবুল্লাহকে দায়ী করেন ম্যাক্রঁ। যদিও ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে যে এই ঘটনাটির সঙ্গে তারা জড়িত ছিল না। সেদিনের ঘটনায় আরও দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন।

এর আগে ম্যাক্রঁ বলেছিলেন, হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে তার “পূর্ণ সমর্থন” আছে। তবে তার আশঙ্কা করছেন যে চলমান সামরিক অভিযান বন্ধ না হওয়ায় এই যুদ্ধবিরতি অকার্যকর হতে পারে।

তিনি হেজবুল্লাহকে অস্ত্র ত্যাগ করতে বলেন ও ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বকে সম্মান করতে বলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.