‘ইন্টার্নশিপ’ করার সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি শুরু করেছে তাদের ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘ইন্টার্নশিপ’ সামার ২০২৬। দেশের আর্থিক খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী ফ্রেশ গ্র্যাজুয়েট ও ফাইনাল-ইয়ার শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ মে।

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আবেদন করতে ভিজিট করুন: https://jobs.bdjobs.com/jobdetails?id=1478326&ln=1

‘লার্ন, লিড, এক্সেল’ স্লোগানকে সামনে রেখে ইন্টার্নশিপ প্রোগ্রামটি তরুণদের জন্য একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে ইন্ডাস্ট্রি-ভিত্তিক জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ পাবেন।

আইপিডিসি’র এই উদ্যোগকে ‘ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে প্রবেশের সেরা সুযোগ’ হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে একাডেমিক জ্ঞান ও কর্পোরেট অভিজ্ঞতার সমন্বয়ে অংশগ্রহণকারীরা ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। বাছাইকৃত ইন্টার্নরা রিটেইল ও কনজিউমার ফাইন্যান্স, এসএমই ও কর্পোরেট বিজনেস, রিস্ক ও কমপ্লায়েন্স, কাস্টমার এক্সপেরিয়েন্স, বিজনেস অ্যানালিটিক্স এবং সেলস ও রিলেশনশিপ ম্যানেজমেন্টসহ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সলিউশন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার সুযোগ পাবেন।

প্রোগ্রাম চলাকালে ইন্টার্নরা অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে কাজ করার মাধ্যমে একটি আধুনিক আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবেন। এর মাধ্যমে তারা যোগাযোগ ও বিশ্লেষণ দক্ষতা, দলগত কাজের সক্ষমতা, গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

এ প্রসঙ্গে আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান দাউদ শামস বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপিডিসি’র এই ইন্টার্নশিপ প্রোগ্রাম তরুণদের কর্মজীবনে প্রবেশ সহজ করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়তা করবে। আমাদের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম ‘দ্য আনবাউন্ডারস’ ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে ইতোমধ্যেই ব্যাপক সাফল্য পেয়েছে। ‘ইন্টার্নশিপ’ সেই ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.