প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। রাজধানীর নিকুঞ্জে ডিএসই’র কার্যালয়ে আজ সকাল ১০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুঁজিবাজারের ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা, সামগ্রিক কার্যক্রম, ডিএসইর ভবিষ্যৎ পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.