ভারত–মিয়ানমার সীমান্তে ভূমিকম্প

ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা হোমালিনে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সঙ্গে মিয়ানমারের সাগাইং প্রদেশের সীমান্ত রয়েছে। হোমালিন এলাকাটি সাগাইং প্রদেশের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকোভারি এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের একটি রেখাচিত্রও নিজেদের সাইটে প্রকাশ করেছে সংস্থাটি।

ভূপৃষ্ঠের তুলনামূলক গভীরে উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা ছিল মৃদু। এখন পর্যন্ত ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগলিকভাবে বাংলাদেশ বড় কোনো ফল্ট লাইনের ওপর না থাকলেও মিয়ানমার ও ভারতের উত্তরপূর্বাঞ্চলের নিকটবর্তী হওয়ায় মাঝে মাঝে দেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.