ইউসিবি ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মধ্যে প্যানেল ব্রোকারেজ চুক্তি

সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মধ্যে একটি প্যানেল ব্রোকারেজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির ফলে ইউসিবি ইনভেস্টমেন্টের গ্রাহকরা এখন থেকে প্রাইম ব্যাংক সিকিউরিটিজের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে খুব সহজে এবং দ্রুত শেয়ার লেনদেন করতে পারবেন। এর পাশাপাশি গ্রাহকরা ‘প্রাইম ট্রেডএক্স’ ব্যবহারের সুবিধা পাবেন, যার মাধ্যমে সরাসরি বাজারের অবস্থা পর্যবেক্ষণ, সহজে শেয়ার অর্ডার প্রদান এবং নিজেদের পোর্টফোলিও পরিচালনা করতে পারবেন। এই চুক্তির মাধ্যমে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড তাদের গ্রাহকদের জন্য আরও দক্ষ এবং উন্নত সেবা প্রদান নিশ্চিত করবে।

এছাড়া ইউসিবি ইনভেস্টমেন্ট তাদের গ্রাহকদের জন্য মার্জিন লোন সুবিধা অব্যাহত রাখবে, যা বাজারের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।

উক্ত অনুষ্ঠানে ইউসিবিআইএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীর, ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার মোস্তফা জেঈন উদ্দীন, সহকারী ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজার আইমান ফারজান্ড উপস্থিত ছিলেন এবং পিবিএসএল-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট উৎপল চন্দ্র সরকার, আইটি প্রধান ও সহকারী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান এবং হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মোঃ তারেক মাজেদ অনুষ্ঠানে যোগদান করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.