সৌদি পৌঁছেছেন ১২৮৫৫ হজযাত্রী

হজযাত্রা শুরুর প্রথম তিন দিনে বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৩২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন। হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে চার হাজার ৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে চার হাজার ৬৬৭ জন এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে তিন হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.