মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করার অভিযোগে ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ আটকের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই অভিযানের ফুটেজটি পোস্ট করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে।
সেন্টকম জানায়, মার্কিন মেরিনরা যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি থেকে হেলিকপ্টারে করে আরব সাগর-এর ওপর দিয়ে উড়ে গিয়ে এমভি তুসকা জাহাজে অবতরণ করে সেটি আটক করে। এর আগে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটির প্রোপালশন সিস্টেম বা ইঞ্জিন বিকল করে দেয়।
মার্কিন বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রায় ছয় ঘণ্টা ধরে জাহাজটিকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা মানতে অস্বীকৃতি জানায়। এরপরই কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে জাহাজটিতে নেমে এর নিয়ন্ত্রণ নেয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.