যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করলে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যতদিন নৌ অবরোধ বহাল থাকবে ততদিন ইরান পাকিস্তানে কোনো আলোচক দল পাঠাবে না।

খবরে বলা হয়েছে, প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পর বর্তমানে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আলোচনা চলছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।

এতে আরো বলা হয়, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

রোববার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তাঁর প্রতিনিধিরা সোমবার ইসলামাবাদে পৌঁছাবেন।

যদিও এখনো পর্যন্ত এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে নিশ্চিত কোন তথ্যই জানায়নি ইরান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.